দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের আলোচিত সাবেক জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো সম্পর্কের একটি ঘটনা নতুন করে সামনে এসেছে। এক সাবেক ভারতীয় সাংবাদিকের স্মৃতিচারণে উঠে এসেছে, কীভাবে গোপনে চলা তাদের সম্পর্কের খবর পেয়ে গভীর রাতে ক্যাটরিনার বাড়ির সামনে অপেক্ষা করেছিলেন সাংবাদিকরা।
সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, এক রাতে খবর আসে ক্যাটরিনার বাড়িতে যাচ্ছেন রণবীর। সেই খবর পেয়ে রাতেই সেখানে অবস্থান নেন কয়েকজন সাংবাদিক। রাত ১টা ৩২ মিনিটের দিকে ক্যাটরিনার বাড়ি থেকে বের হতে দেখা যায় রণবীরকে।
সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে ক্যাপ দিয়ে মুখ আড়াল করে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন অভিনেতা। তবে কিছুক্ষণ পরই আবার ফিরে আসেন তিনি। এরপর সাংবাদিকদের গাড়ির দরজা খুলে ক্যামেরা ব্যাগ ও সাউন্ড রেকর্ডিংয়ের সরঞ্জাম নিয়ে নেন রণবীর।
তবে সাংবাদিকরা সরঞ্জাম ফেরত দেওয়ার বিষয়ে অনড় থাকলে শেষ পর্যন্ত সেগুলো ফিরিয়ে দিতে বাধ্য হন অভিনেতা।
ওই সাংবাদিকের দাবি, আরেকবার একটি শেষকৃত্য থেকে ফেরার সময়ও ক্যাটরিনার বাসায় রণবীরের গোপনে প্রবেশের দৃশ্য ধারণের চেষ্টা করেছিলেন তারা। সেবারও পরিস্থিতি সামলে সাংবাদিকদের ক্যামেরাবন্দি করা থেকে বিরত রাখতে সক্ষম হন রণবীর।
‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে রণবীর ও ক্যাটরিনার ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাদের প্রেমের বিষয়টি বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রায় সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের।
বর্তমানে দুজনেই আলাদা সংসারে। রণবীর কাপুর বিয়ে করেছেন অভিনেত্রী আলিয়া ভাটকে। অন্যদিকে ক্যাটরিনা কাইফের স্বামী অভিনেতা ভিকি কৌশল। তবে তাদের সম্পর্কের সময়কার বিভিন্ন ঘটনা এখনো বলিউডের আলোচিত পুরোনো গল্পগুলোর একটি।
যে আই